ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যু

ads

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।

রোববার (৭ জুন) ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত ডা. মির্জা নাজিম উদ্দিন স্কয়ার হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। দুপুরে তিনি মারা যান।

ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাশ করেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করে আসছিলেন।

ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে ডা. মির্জা নাজিম উদ্দিনের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

ads
ads
ads

Our Facebook Page